যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনে অর্থের ভাগ নিয়ে সংঘর্ষ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
[embed]http://youtu.be/pBK5RjEizDo[/embed]
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) ৩৫তম সম্মেলনে স্বাগতিক কমিটির সাথে নির্বাহী কমিটির সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের লেবার ডে'র সপ্তাহান্তে গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) শুরু হয়। পরদিন শনিবার নির্বাহী কমিটির সদস্যরা স্বাগতিক কমিটির কাছ নানা অনিয়মের কথা তুলে ধরে আয়-ব্যয়ের হিসাব চান। এ সময় প্রথমে তাদের মাঝে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি-ধাক্কাধাকির ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতরভাবে কেউ আহত হয়নি। তবে ক্যাফেটেরিয়ায় খাবার খেতে বসে দুই শিশু ও এক মহিলা ভীষনভাবে আতঙ্কিত হয়ে পড়েন।
জানা যায়, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনের হিল্টন ক্রিস্টাল সিটি নামের হোটেলে ভ্যেনু তৈরি করা হলেও প্রায় এক বছর ধরে ফোবানা কনভেনশন ২০২১ ওয়াশিংটন ডিসি নামে প্রচারণা করা হয়। এক বছর আগে ওয়াশিংটনের স্বদেশ নামের একটি ভুঁইফোড় সংগঠন করার দায়িত্ব পান। দীর্ঘ একবছর ধরে ডোনেশনের নামে ব্যাপক চাঁদাবাজি চালিয়ে প্রচুর অর্থ কামায় ওই সংগঠন। প্রথম দিনে নির্বাহী কমিটির সদস্যরা অনুষ্ঠানের মান ও ব্যাপক অনিয়ম দেখে নানা প্রশ্ন তোলেন। কিন্তু স্বাগতিক কমিটির আহবায়ক শরাফত হোসেন বাবু অর্থের হিসাব না দিয়ে ফোবানা কমিটির নির্বাহী সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজমকে অহেতুক গালাগালি শুরু করেন। একপর্যায়ে শরাফত হোসেন বাবু তাকে মারতে উদ্যত হন। বাবু প্রথমেই আজকে থাপ্পর মারেন পরে আজম পাল্টা জবাবে তাকে থাপ্পর মারেন। দু'জনের কিল ঘুষির মাঝে পাশে অবস্থানরত কমিটির নির্বাহী অপর সদস্য মাকসুদুল হক চৌধুরীর গায়েও আঘাত লাগে। তিনি দু'জনকে থামাতে গিয়ে বাবুকে জোরে ধাক্কা মারলে তিনি ঘরের মেঝতে পড়ে যান। নিজেকে সামলিয়ে উঠে তিনি আবারও মারতে যান আজমকে। পরে কয়েকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মারামারি শুরুর আগে থেকে ক্যাফেটেরিয়ায় বসে খেতে থাকা দুই শিশু ভীষনভাবে আতঙ্কিত হয়ে পড়লেও তাদেরকে শান্তনা দিতে অন্য কেউ এগিয়ে আসেনি। মারামারির এ ভিডিও তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্রই নিন্দার ঝড় ওঠে।
দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে ফোবানা সম্মেলনকে সুন্দর ও সার্থক করার জন্য নির্বাহী কমিটি স্বাগতিক কমিটিতে ১৬ হাজার ডলার দিয়ে সহযোগিতা করেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এছাড়াও লোকাল শ্রমিক ইউনিয়ন-অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) মোটা অংকের অর্থ সহায়তা প্রদান করেন। অ্যাসালের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক প্রচুর পরিমাণ দর্শকশ্রোতা নিয়েও হাজির হয়েছিলেন অনুষ্ঠাস্থলে। বাক-বিতন্ডার শুরুতেই অ্যাসালের অর্থের পরিমাণের নিয়েও প্রশ্ন ওঠে। কিন্তু কোন হিসাব দিতেই রাজি হননি শরাফত হোসেন বাবু। এর ফলেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের কাছে এ ফোবানা সম্মেলনটি বিএনপির (ফোবানা) সম্মেলন হিসেবেই পরিচিত। আর আওয়ামীলীগের ফোবানা সম্মেলন হিসেবে পরিচিত আরেকটি ফোবানা সম্মেলন একই সপ্তাহে একই দিনে পার্শ্ববর্তী ম্যারিল্যান্ডের গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবার কথা ছিল। মহামারির কারণে বাংলাদেশ থেকে পর্যাপ্ত আদম আমদানির সাড়া না মেলায় তারা সংবিধানসহ ফোবানার ঐতিহ্য ভঙ্গ করে তারিখ পরিবর্তন করে নভেম্বরের ২৬, ২৭ ও ২৮ (থ্যাঙ্কস গিভিং সপ্তাহান্তে) তারিখ সম্মেলন করার সিদ্ধান্ত নেন।
এদিকে স্বাগতিক সংগঠন স্বদেশ আয়োজিত ৩৫তম ফোবানা সম্মেলনেও বাংলাদেশ থেকে সীমিত আদম আমদানির খবর মিলেছে। সম্মেলনের আহবায়ক শরাফত হোসেন বাবুর ঘনিষ্ট বন্ধুসহ (কুমিল্লার বাসিন্দা) বেশ কয়েকজন ব্যক্তিকে সম্মেলনের কলা-কুশলী দেখিয়ে ভিসা যোগাড় করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।
৩৫তম ফোবানা সম্মেলনে অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষের ব্যাপারে স্বাগতিক কমিটির আহবায়ক শরাফত হোসেন বাবুর কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি ক্ষুদেবার্তায় জানান এতা তাদের আভ্যন্তরিন বিষয়। তবে অ্যাসাল এর মোটা অংকের অর্থ সহায়তার বিষয় নিয়ে নির্বাহী কমিটির সাথে কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে ফোবানা কমিটির নির্বাহী সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম ও মাকসুদুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোন সদুত্তর দেননি।
বিপি।এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি