৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ফের রেকর্ড করতে যাচ্ছেন বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ফের রেকর্ড করতে যাচ্ছেন বাইডেন
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে আবারও নতুন রেকর্ড করতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তিনি পেন্টাগনের মতো স্পর্শকাতর স্থানে প্রধান করতে যাচ্ছেন আরও একজন নারীকে। তিনি হলেন মাইকেল ফ্লাওয়ারনয়। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে পরিচিত পেন্টাগনের বিষয়ে তিনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এর আগে তিনি সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট প্রথমবারের মতো একজন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঙ্গে নিয়ে যাচ্ছেন হোয়াইট হাউজে যাবার রেকর্ড গড়েছেন। এদিকে পেন্টাগনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে দেখা গেছে ৫ জন পুরুষকে দায়িত্ব নিতে। তা নিয়ে বেশ উত্তেজনাও দেখা দিয়েছিল। সর্বশেষ দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বিদায় নিয়েছেন মার্ক এস্পার। গত সোমবার তাকে ওই পদ থেকে বরখাস্ত করেন ট্রাম্প। আগামী ২০ শে জানুয়ারি শপথ নেয়ার কথা রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। তার প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফ্লাওয়ারনয়কে নির্বাচিত করতে পারেন বাইডেন। এমন আলোচনা যুক্তরাষ্ট্রজুড়ে। পেন্টাগনের বাজেট যখন কমিয়ে আনার কথা হচ্ছে, করোনা ভাইরাসের টিকা বিতরণে সেনাবাহিনীর জড়িত হওয়ার কথা বলা হচ্ছে, তখন এই দায়িত্বে আসতে পারেন ফ্লাওয়ারনয়। দীর্ঘদিন ধরে এই বিভাগে একজন নারীকে চাইছেন ডেমোক্র্যাটরা। ২০১৬ সালে যদি ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন জিততেন তাহলে তার পছন্দে থাকতো ফ্লাওয়ারনয়। তবে এবার জো বাইডেনের সামনের সারিতে থাকা যেসব মন্ত্রীর নাম উঠে এসেছে, তার মধ্যে ফ্লাওয়ারনয়ের নাম আছে বলে শোনা যাচ্ছে। তিনি বিদেশে সামরিক বাহিনীর সমন্বয়ে বড় ভূমিকা পালন করেছেন। পেন্টাগনে অনেক বছর ধরে কাজ করছেন। ১৯৯০ এর দশকে তিনি এখানে কাজ শুরু করেছেন। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রতিরক্ষা নীতি বিষয়ক আন্ডারসেক্রেটারি ছিলেন তিনি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি