৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত ৫ যাত্রী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত ৫ যাত্রী নিহত
বাংলাপ্রেস ঢাকা : যুক্তরাষ্ট্রে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবাই মারা গেছেন। বিমানটিতে রোগীসহ ৫ জন ছিলেন। খবর ওয়াশিংটন পোস্ট’র। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে বিমান দুর্ঘটনাটি ঘটে। এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি কেয়ার ফ্লাইট জানায়, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডারের বাইরে চলে যায়। সেন্ট্রাল লিয়ন কাউন্টির দমকল বিভাগ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। অনুসন্ধান ও উদ্ধারকারী দল রাত সোয়া ১১টার দিকে বিমানটিকে শনাক্ত করে এবং তারা নিশ্চিত করে যে সেখানে কেউ বেঁচে নেই। কেয়ার ফ্লাইট অনুসারে, একজন রোগী ও তার পরিবারের একজন সদস্য, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক এবং একজন পাইলট বিমানে ছিলেন । বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি