৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে এশিয়ান-আমেরিকানদের ওপর বিদ্বেষ ঠেকাতে আইন পাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে এশিয়ান-আমেরিকানদের ওপর বিদ্বেষ ঠেকাতে আইন পাস
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে এশিয়ান-আমেরিকানদের ওপর বিদ্বেষ ঠেকাতে নতুন আইন পাস হয়েছে। দেশটিতে আফ্রিকানদের মতো এশীয়রাও জাতিগত বা ধর্ম সংক্রান্ত বিদ্বেষমূলক অপরাধের শিকার হয়ে থাকেন। এবার সেই বিদ্বেষ ঠেকাতে মার্কিন কংগ্রেস আইন পাস করেছে। এর আগেই কোভিড-১৯ হেট ক্রাইম অ্যাক্ট নামের এই আইনটি প্রতিনিধি পরিষদে ৩৬৪-৬২ ভোটে বিল আকারে পাস হয়। বৃহস্পতিবার(২০ মে) প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়েছে। আইনটিতে এশিয়ান-আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডারদের (এএপিআই) বিরুদ্ধে অপরাধ বন্ধে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। এই আইনের মাধ্যমে বিদ্বেষমূলক অপরাধগুলো দ্রুত যাচাই করা যাবে। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আইনটি আমেরিকায় বিদ্বেষমূলক অপরাধ কমাতে সাহায্য করবে। পেলোসি আরও জানান, ২০২০ সালের মার্চ থেকে ২০২১-এর মার্চ পর্যন্ত এএপিআইদের সাথে ৬ হাজার ৬০০ বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে। এ বছরের মার্চে জর্জিয়াতে মাসাজ পার্লারে গুলি করে ছয় এশীয় নারীকে হত্যা করা হয়। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে আখ্যা দিয়েছিলেন। মার্কিন গণমাধ্যমগুলো জানায়,এর পরে আমেরিকায় করোনার সংক্রমণ যত বেড়েছে, এশীয়-আমেরিকানদের ওপর আক্রমণ ততই বেড়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি