৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ২ হাজার ৮৮০ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ২ হাজার ৮৮০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ২ হাজার ৮৮০ জনের মৃত্যু ঘটেছে। একই দিনে ২ লাখ ৩৪ হাজার ৫৫০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটিরও বেশি। বিশ্বব্যাপী করোনাভাইরাসের তথ্য হালনাগাদকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় ২ হাজার ৮৮০ জনের মৃত্যু ঘটেছে। একই সময় ২ লাখ ৩৪ হাজার ৫৫০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে সংক্রমিত রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ১৬ হাজার ৯৯১। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৫০ হাজার ৭৭৮ জন। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৬৭ হাজার ২৮৩। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ জন। এদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ৬০ হাজার ২৭৬ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ১২ হাজার ৪৬ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৮৮ লাখ ৬১ হাজার ৮০০। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি