৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে এক করোনা রোগির হাসপাতাল বিল সাড়ে ৯ কোটি টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে এক করোনা রোগির হাসপাতাল বিল সাড়ে ৯ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ৭০ বছরের এক বৃদ্ধ সুস্থ হতে হাসপাতালে তার ব্যয় হয়েছে ১১ লাখ ২২ হাজার ৫০১ ডলার বা ৯ কোটি ৫৩ লাখ, ৯০ হাজার ১ শ ৩৫ টাকা। তিনি প্রায় মারাই যাচ্ছিলেন। একপর্যায়ে হাসপাতালের নার্স তার স্ত্রী ও সন্তানকে শেষ বিদায় জানানোর ফোন দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়েছেন। এর জন্য হাসপাতালে তার ব্যয় হয়েছে ১১ লাখ ২২ হাজার ৫০১ ডলার। খবরে বলা হয়েছে, ৪ মার্চ মাইকেল ফ্লোর নামের ব্যক্তি সিয়াটলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি হাসপাতালে ভর্তি হন। ৬২ দিন চিকিৎসার পর ৫ মে সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তার হাসপাতাল ত্যাগের সময় চিকিৎসাকর্মীরা করতালি দিয়ে অভিনন্দন জানান। হাসপাতাল থেকে মাইকেল ফ্লোরকে ১৮১ পৃষ্ঠার বিল দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে ইন্টেনসিভ কেয়ার রুমের প্রতিদিন ৯ হাজার ৭৩৬ ডলার, ৪২ দিন তার কক্ষ জীবাণুমুক্ত করতে ৪ লাখ ৯ হাজার ডলার, ২৯ দিন ভেন্টিলেটর ব্যবহারের জন্য ৮২ হাজার ডলার এবং প্রায় ১ লাখ ডলার দুই দিন মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য। খবরে বলা হয়েছে, প্রবীণদের জন্য সরকারি স্বাস্থ্য বিমা মেডিকেয়ারের আওতায় থাকায় হাসপাতালের বিল ফ্লোরকে দিতে হবে না। তবে যুক্তরাষ্ট্রে চিকিৎসা ব্যয় সবচেয়ে বেশি এবং এর সামাজিকীকরণ নিয়ে বিতর্ক থাকায় ফ্লোর নিজেকে ‘অপরাধী’ ভাবছেন। কারণ, তার চিকিৎসার ব্যয় করদাতাদের অর্থে বহন করা হচ্ছে। মাইকেল ফ্লোর বলেন, আমার জীবন বাঁচাতে দশ লাখের বেশি ডলার ব্যয় হয়েছে। অবশ্যই আমি জানি যে তা সঠিক কাজে লেগেছে। কিন্তু জানি যে হয়তো একমাত্র আমিই এমন কথা বলছি। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তদের সহযোগিতার জন্য হাসপাতাল ও বেসরকারি বিমা কোম্পানির জন্য ১০০ মিলিয়ন ডলারের আর্থিক সহযোগিতা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি