৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা অপব্যবহারের ১৭৫টি তদন্ত চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৭:০৫ বিকাল
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা অপব্যবহারের ১৭৫টি তদন্ত চলছে

মিনারা হেলেন: আমেরিকান চাকরি সুরক্ষা ও কেবল প্রয়োজনীয় বিদেশি কর্মী নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে তারা এইচ-১বি ভিসা কর্মসূচির সম্ভাব্য অপব্যবহার নিয়ে অন্তত ১৭৫টি তদন্ত শুরু করেছে, যার অনেকগুলো এখনো চলমান। শ্রম দপ্তর সুত্রে এ তথ্য জানা গেছে।
আমেরিকান নাগরিকদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ নিশ্চিত করা এবং এইচ-১বি ভিসা কর্মসূচির অপব্যবহার ঠেকাতে শ্রম দপ্তর গত সেপ্টেম্বর মাসে ‘প্রজেক্ট ফায়ারওয়াল’ চালু করে। এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যাতে বিশেষ দক্ষতাসম্পন্ন পদের জন্য বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়ম না ভাঙে, তা নিশ্চিত করা হচ্ছে।
ফক্স ডিজিটালের এক প্রতিবেদনে জানা গেছে, এই কর্মসূচির সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে ফেডারেল সরকারের এই কঠোর অভিযানটির মধ্যে শ্রম দপ্তরের সচিব লরি শ্যাভেজ-ডি-রিমার নিজে তদন্ত শুরুর সার্টিফিকেশন দিচ্ছেন যা আগে কখনো করা হয়নি।
শ্যাভেজ-ডি-রিমার ফক্স নিউজ ডিজিটালকে এক বিবৃতিতে বলেন, এইচ-১বি ভিসার অপব্যবহার বন্ধে শ্রম দপ্তর আমাদের হাতে থাকা প্রতিটি সম্পদ ব্যবহার করছে। ইতিহাসে প্রথমবারের মতো আমি নিজ হাতে সম্ভাব্য লঙ্ঘনের তদন্তে অনুমোদন দিচ্ছি, যাতে আমেরিকান চাকরি আরও ভালোভাবে সুরক্ষিত হয়।
তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা আমাদের কর্মশক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখব, যাতে উচ্চ দক্ষতার চাকরির সুযোগগুলো আগে আমেরিকান শ্রমিকদের কাছেই পৌঁছায়।

বিপি/এসএম
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি