৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল হলে বিপাকে পড়বেন মেলানিয়া ও ব্যারন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ বিকাল
যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল হলে বিপাকে পড়বেন মেলানিয়া ও ব্যারন ট্রাম্প

ইমা এলিস: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গঅরাজ্যের এক রিপাবলিকান সিনেটর যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করেছেন, যেখানে বলা হয়েছে যে মার্কিন নাগরিকদের দেশের প্রতি 'একক ও একচেটিয়া আনুগত্য' থাকতে হবে। যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলের আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়া দুই দেশের নাগরিকত্বধারী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পও এর আওতায় পড়বেন।   
‘এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অব ২০২৫’ নামে প্রস্তাবিত এই আইন অনুযায়ী, মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব বজায় রাখতে চাইলে একটিকে ত্যাগ করতে হবে।
বর্তমান আইনে মার্কিন নাগরিকদের বিদেশি নাগরিকত্ব ধরে রাখার অনুমতি রয়েছে, এবং রাষ্ট্র বিভাগ জানায় দুই দেশের নাগরিক হলে উভয় দেশের প্রতি আনুগত্য রাখতে হয় এবং উভয় দেশের আইন মানতে হয়।
কলম্বিয়ায় জন্ম নেওয়া মরেনো শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন। ১৮ বছর বয়সে তিনি মার্কিন নাগরিক হন এবং কলম্বিয়ান নাগরিকত্ব ত্যাগ করেন।
এক বিবৃতিতে মরেনো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ নেওয়া ছিল আমার জন্য এক সম্মানের বিষয় এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিই। আমেরিকান নাগরিক হওয়া সম্মান ও সৌভাগ্যের ব্যাপার এবং আপনি যদি আমেরিকান হতে চান, তাহলে তা হবে সম্পূর্ণভাবে, আংশিক নয়। এখন সময় এসেছে দ্বৈত নাগরিকত্ব সম্পূর্ণরূপে বন্ধ করার।
প্রস্তাবিত আইন পাস হলে দ্বৈত নাগরিকদের এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বা বিদেশি যে কোনো একটি নাগরিকত্ব ত্যাগ করতে হবে।
নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়া দুই দেশের নাগরিকত্বধারী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পও এর আওতায় পড়বেন।   

বিপি/এসএম      

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি