৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে দুই ডোজ টিকা গ্রহণকারীদের মাস্ক না পরলেও চলবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে দুই ডোজ টিকা গ্রহণকারীদের মাস্ক না পরলেও চলবে
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস টিকার দুই ডোজ নেয়ার পর যুক্তরাষ্ট্রে চলাফেরার সময় মাস্ক না পরলেও চলবে বলে জানিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। যাদের পুরোপুরি ভ্যাকসিন নেয়া হবে তারা অন্য সকলের সঙ্গেই দেখা করতে পারবে। শেষ ডোজ নেবার দুই সপ্তাহ পর তারা করোনার বিরুদ্ধে সুরক্ষিত বলে জানিয়েছে সিডিসি। সিডিসিকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজার-বায়োএনটেক ও মর্ডানার টিকার ক্ষেত্রে দুই ডোজ গ্রহণের পর এবং জনসনের টিকার ক্ষেত্রে একমাত্র ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর মাস্ক না পরলেও চলবে। সিডিসির গাইডলাইনে বলা হয়েছে, টিকা গ্রহণকারী প্রবীণদের সঙ্গেও দেখা করতে পারবেন টিকা নেওয়া স্বজনেরা। যারা টিকা নিয়েছেন তারা পারস্পরিক দূরত্ব না মেনেই এক জায়গায় জড়ো হতে পারবেন। এ পর্যন্ত আমেরিকায় তিন কোটি মানুষকে পুরো ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। সিডিসি এখন বলছে, এই তিন কোটি মানুষ এখন মাস্ক ছাড়া এবং সামাজিক দূরত্ব না মেনেই অন্যদের সাথে মেলামেশা করতে পারবে। আবার উপসর্গ দেখা না দিলে, কোভিড সংক্রমিতদের সংস্পর্শে এলেও তাদের পরীক্ষা করাতে বা কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে এখনো কিছু নিয়ম মানতে হবে তাদের। এরমধ্যে আছে, জরুরি নয় এ ধরনের ভ্রমণ এবং অনেক মানুষের ভিড় এড়িয়ে চলতে হবে। ঘরের বাইরে গেলে মুখে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সিডিসি বলেছে ভ্যাকসিন নেয়া মানুষ অন্যদের সংক্রমিত করতে পারে এমন ঝুঁকি থেকে যাচ্ছে। ভ্যাকসিন নেয়া ব্যক্তির রোগ ছড়ানোর ক্ষমতা সম্পর্কে যথেষ্ট তথ্যপ্রমাণ এখনও পাওয়া যায়নি। সিডিসির উর্ধ্বতন একজন উপদেষ্টা অ্যান্ডি স্ল্যাভিট সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ মহামারি থেকে বেড়িয়ে আসার প্রক্রিয়ায় ভবিষ্যতে বিশ্বের চেহারা কেমন হতে পারে আমরা সেটা ব্যাখ্যা করতে শুরু করেছি। অনেক মানুষের যেহেতু পুরো ডোজ টিকা নেয়া হয়ে যাচ্ছে, তাই আমরা স্পষ্ট করে দিতে চাই তারা কী করতে পারবে এবং কী পারবে না। সিডিসির পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন, যারা দুই ডোজ টিকাই নিয়েছেন তারা টিকা নেননি এমন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ঝুঁকি কম এমন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তাদের বাড়িতে গিয়ে। তবে এরপরও কিছু সতর্কবার্তা জারি রেখেছে সিডিসি। তারা বলছে, টিকা নেওয়া ব্যক্তিদের উচিত বড় কিংবা মধ্য আকারের জমায়েত এড়িয়ে চলা। এ ছাড়া যারা ঝুঁকিপূর্ণ তাদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করা উচিত। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি