৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে দুদিনে ৬০ লাখ মানুষের করোনা টিকা গ্রহণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে দুদিনে ৬০ লাখ মানুষের করোনা টিকা গ্রহণ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে গত দুদিনে ৬০ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছে। স্থানীয় সময় রবিবার সকাল নাগাদ ২৪ ঘণ্টায় ৩০ লাখ ৪০ হাজার ডোজ এবং এর আগের দিন ৩১ লাখ ২০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। রবিবার প্রকাশিত সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসি জানিয়েছে, সর্বশেষ সাত দিনের প্রতিদিন গড়ে ২৪ লাখ ৪০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি লোক যুক্তরাষ্ট্রে মারা গেছে। এ সংখ্যা এ পর্যন্ত প্রায় ৫ লাখ ৪২ হাজার। আক্রান্তের সংখ্যায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র যা কোটির বেশি। তবে দেশটি সাফল্যের সঙ্গে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রায় ১৩ দশমিক ৩ শতাংশ লোককে পুরোপুরি টিকার আওতায় নেওয়া হয়েছে। ২৪ দশমিক ৫ শতাংশ লোক অন্তত টিকার একটি ডোজ গ্রহণ করেছেন। এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম একশ’ কার্যদিবসে ১০ কোটি লোককে টিকা দেওয়ার যে পরিকল্পনা নিয়েছিলেন তা সফল উল্লেখ করে তিনি বলেন, এ সময়ের মধ্যে আমরা সম্ভবত দ্বিগুণ লোককে টিকার আওতায় নিতে পারবো। যুক্তরাষ্ট্রে বর্তমানে তিনটি টিকার ব্যবহার চলছে। দুই ডোজের টিকা ফাইজার/বায়োএনটেক এবং একক ডোজের টিকা জনসন অ্যান্ড জনসন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি