যুক্তরাষ্ট্রে দেড় লাখ শিক্ষার্থীর ছাত্র ঋণ মাফ করলেন বাইডেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: নতুন করে দেড় লাখ শিক্ষার্থীর ছাত্র ঋণ মাফ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে দেশটির শিক্ষার্থীরা নিজ নিজ স্বপ্নের পেছনে ছুটতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি (বুধবার) ১২০ কোটি ডলার ঋণ মওকুফের ঘোষণা দেয়া হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রগতিশীল ও তরুণ ভোটারদের আকৃষ্ট করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ধারনা করা হচ্ছে এই তরুণদের সমর্থন পেলে আগামী নভেম্বরে দেশটিতে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনে জো বাইডেনের জয়ের পথ সহজ হবে।
এদিন নির্বাচনী প্রচারের জন্য তহবিল সংগ্রহের সময় ক্যালিফোর্নিয়ায় জো বাইডেন বলেন, ‘উন্নত জীবনের টিকিট হলো একটি কলেজ ডিগ্রি। কিন্তু এই টিকিট অতিরিক্ত দামি বা ব্যয়বহুল।’ একটি কলেজ ডিগ্রি নিতে গিয়ে বিশাল ঋণের বোঝা বইছেন অনেক মার্কিন।
ক্ষমতায় আসার পর শত শত বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করার পরিকল্পনা করেন বাইডেন। তবে এ পরিকল্পনায় বাধা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। ফলে কিছুটা পিছু হঠতে বাধ্য হন বাইডেন। পরে ঋণ মওকুফের জন্য কয়েক দফা নতুন পরিকল্পনা হাতে নেয় বাইডেন প্রশাসন। সেই পরিকল্পনার ঘোষণাই দিলেন বুধবার। এই সিদ্ধান্তের আওতায় যেসব শিক্ষার্থীরা শিক্ষাঋণ হিসেবে ১২ হাজার ডলার বা তার কম পরিমাণ অর্থ ঋণ নিয়েছিলেন এবং ১০ বছর ধরে এ ঋণ পরিশোধ করে আসছেন, তাদের বাকি ঋণ মওকুফ করা হবে।
ইতোমধ্যে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে উপকারভোগীদের এ পরিকল্পনার কথা জানানো হয়েছে। এ সুবিধার আওতায় ১ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী উপকৃত হবেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি