যুক্তরাষ্ট্রে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভয়াবহ দাবানল যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোর নতুন নতুন একায় ছড়িয়ে পড়ছে। এসব এলাকা পুড়ে ছাই করে দিচ্ছে। দমকল বাহিনী হিমশিম খাচ্ছে দাবানল থামাতে। দাবানলে রাজ্যগুলোতে প্রাণহানি বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত তিন সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ওরিগন ও ওয়াশিংটন রাজ্যের বিস্তৃত এলাকা।
যুক্তরাষ্ট্রের জাতীয় আন্তঃসংযোগ দমকল কেন্দ্র জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় ২৫টি, ওয়াশিংটনে ১৬টি, ওরিগনে ১০টি এবং আইডাহেতে ১০টি স্থান দাবানলে পুড়ছে। এছাড়া আলাস্কা, অ্যারিজোনা, কলোরাডো, নেভাডা, নিউ ম্যাক্সিকো, উথ এবং ওমিংয়ে দাবানল ছড়িয়ে পড়ছে।
অন্যদিকে, দাবানলের জন্য শুষ্ক বাতাস এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন রাজ্যগুলোর ডেমোক্র্যাট নেতারা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি