৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন
নিজস্ব প্রতিবেদক: অবশেষে যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন। শুক্রবার ভ্যাকসিনের অনুমোদনের পর হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি আলেঙ্গ আজার সকালে সাংবাদিকদের বলেন, সোম বা মঙ্গলবার থেকে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরুর জন্য কাজ করছে তার অধিদপ্তর। বুধবার যুক্তরাষ্ট্রের করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ওই দিন দেশটিতে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের জন্য ফাইজারের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়ে দিয়েছে ব্রিটেন। শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগও। ব্রিটেনের পর বাহরাইন ও কানাডাও এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। বৃহস্পতিবার সৌদি আরবও নিজেদের নাগরিকদের জন্য এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে। ফাইজারের ভ্যাকসিনকে অনুমোদন দিতে চাপের মুখে ছিল এফডিএ। শুক্রবার এফডিএ প্রধানকে বলা হয়েছিল, হয় অনুমোদন দিন, নতুবা পদত্যাগ করেন। যদিও তিনি একথা অস্বীকার করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ভ্যাকসিন প্রদান শুরু হবে। হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি আলেঙ্গ আজার শুক্রবার সকালে সাংবাদিকদের বলেছিলেন, সোম বা মঙ্গলবার থেকে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরুর জন্য কাজ করছে তার অধিদপ্তর। বুধবার যুক্তরাষ্ট্রের করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ওই দিন দেশটিতে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)- এর টিকিৎসা বিশেষজ্ঞরা ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করেছেন। বৃহস্পতিবার ২৩ সদস্যের প্যানেল সদস্যদের বৈঠকের পর এই সুপারিশ করা হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি