৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুকধারীর গুলিতে নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুকধারীর গুলিতে নিহত ২
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে একটি চার্চে বন্দুক হামলায় দুজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেনস এপিস্কোপাল চার্চে এ বন্দুক হামলা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। চার্চটির ওয়েবসাইটে বলা হয়, গির্জায় নিয়মিত নৈশভোজের আয়োজনের সময় এ হামলা চালায় বন্দুকধারী। পুলিশের ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেন, বন্দুকধারী একাই চার্চে ঢ়ুকে গুলি চালায়। গুলিতে তিনজন আহত হয়। এদের মধ্যে দুজন মারা গেছেন। আহত অপর ব্যক্তিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র বন্দুক সহিংসতার মহামারি পর্যায়ে গেছে। এর মধ্যে বড় হামলার ঘটনা ঘটেছে গত ২৪ মে টেক্সাসের উভালদে শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে। এ হামলায় ১৯ স্কুল শিশু এবং দুই শিক্ষক নিহত হন। বন্দুক সহিংসতা আর্কাইভ নামে একটি এনজিও জানায়, বছরের শুরু থেকে এখন পর্যন্ত আত্মহত্যাসহ বন্দুক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি লোক মারা গেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি