যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটিতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটিতে করোনা সংক্রমণ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তিনি বলেন বড়দিন পরবর্তী করোনা অবস্থা থ্যাংকস গিভিং ডে এর চেয়ে আরো ভয়াবহ হতে পারে।
ড. অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, থ্যাংকস গিভিং ডে’র চেয়ে বড়দিন ঘিরেই তার উদ্বেগ বেশি। কারণ ছুটি আরো বেশি দীর্ঘ। এজন্য পরিস্থিতি আরো বেশি জটিল হবে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে দুই লাখের মত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় নতুন করে লকডাউন জারি করা হয়েছে সেই সাথে অন্যান্য রাজ্যে রেকর্ড সংক্রমণ বেড়েছে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৭০৯ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯৩ হাজার ৩৯৮ জনের।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৮৫ লাখ ৬১ হাজার ৮১০ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৮৯৫ জনের। আর সুস্থ হয়েছেন চার কোটি ৭৪ লাখ ৫৮ হাজার ২৪৩ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
১০ দিনে চার নির্বাচনে ধাক্কা খেল ইসরায়েল, মিত্র হারিয়ে বাড়ছে কূটনৈতিক সংকট
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ইরানকে হয়তো ধ্বংস করে দিতে হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রাম্প
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ব্যাংক ধসের জেরে ৩০ লাখ গ্রাহকের অর্থ আটকে, পদত্যাগ প্যারাগুয়ের প্রেসিডেন্টের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি