৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে ১ কোটি ৪০ লাখ মার্কিনির বেকারভাতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে ১ কোটি ৪০ লাখ মার্কিনির বেকারভাতা
নিজস্ব প্রতিবেদক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণোদনা বিলে স্বাক্ষর না করায় যুক্তরাষ্ট্রে আজ শনিবার থেকে বন্ধ হচ্ছে প্রায় ১ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিকের চলতি বেকারভাতা। ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের প্রণোদনা বিলে সাধারণ নাগরিকদের জন্য যথেষ্ট বরাদ্দ না রাখার অভিযোগে বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান ট্রাম্প। ফলে আজ শনিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে বহু মার্কিনির বেকারভাতা। যুক্তরাষ্ট্রে করোনা মহামারি মোকাবিলায় একটি জরুরি ব্যয় বিল পাস করতে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। গত ২১ ডিসেম্বর বিলটি কংগ্রেসের দুই কক্ষেই পাস হয়। বিলটিকে আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। তবে বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরা অবাক হয়ে পড়েন। বিলটিতে করোনাভাইরাসে অতি জরুরি সহায়তার জন্য ৯৮ হাজার ২শ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বেকারভাতা। ২৬ ডিসেম্বর থেকে বর্তমানে প্রচলিত বেকারভাতার মেয়াদ শেষ শেষ হয়ে যাচ্ছে। মার্কিন শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, বিলটিতে ট্রাম্প স্বাক্ষর না করায় নতুন করে বরাদ্দ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে শনিবার থেকে বেকারভাতা বঞ্চিত হবেন প্রায় ১ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিক। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি