৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে বিয়ে বন্ধ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে বিয়ে বন্ধ!
বিশেষ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে লাগাতার অচলাবস্থা পরিস্থিতির কারণে মার্কিন নাগরিকদের সকল ধরনের বিয়ের কর্মকান্ড বন্ধ রয়েছে। সরকারি বিবাহ রেজিস্ট্রি দপ্তর বন্ধ থাকায় অনেকেরই বিয়ে পিছিয়ে দিতেও বাধ্য হয়েছেন। তবে এই অচলাবস্থার মাঝে সব বন্ধ থাকলেও ভালোবাসা থেমে নেই। আর এই ভালোবাসার স্বীকৃতি দিতে ওয়াশিংটন ডিসি’র মেয়র মুরেল ব্রাউসার এবং সিটি কাউন্সিলের উদ্যোগে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং কংগ্রেসের ডেমোক্র্যাটদের দ্বন্দ্বের ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অর্থায়নে পরিচালিত ম্যারেজ ব্যুরো বন্ধ করে রাখা হয়। গত ডিসেম্বরের ২২ তারিখ থেকে ওই ব্যুরো বন্ধ হয়ে আছে। শুক্রবার মেয়র ব্রাউসার জরুরিভিত্তিতে ম্যারেজ ব্যুরোর অনুপস্থিতিতে সিটি কর্মকর্তাদের বিয়ে নথিভুক্ত করার অনুমতি দেন। এ বিষয়ে সিটি কাউন্সিল সদস্য ব্রান্ডন টড বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের সরকারকে অচল করতে পারে, কিন্তু তারা কলাম্বিয়া জেলার মানুষের ভালোবাসাকে অচল করতে পারে না।’ লেট আওয়ার ভোস এনডুর ইমার্জেন্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা লাভ অ্যাক্ট নামে পরিচিত আইনে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বিয়ে করতে পারে। এই আইনে সরকারি নথিভুক্ত অবস্থায় বিয়ে ৯০দিন পর্যন্ত বৈধ থাকে। ওরুকি নামে এক নববধূ তার অনুভূতি প্রকাশে বলেন, ‘প্রকৃতপক্ষে আমরা সব বৈধ কাগজপত্রে স্বাক্ষর করিনি এই অচলাবস্থার কারণে। আমরা খুব ভালো একটা পার্টি করতে যাচ্ছি এবং অবশ্যই যত দিন পর্যন্ত আমরা বিয়ের লাইসেন্স না পাচ্ছি তত দিন ওয়াশিংটন ডিসিতে আমাদের বিয়ে বৈধ হবে না।’ অচলাবস্থার কারণে আনুমানিক ৮ লাখ ফেডারেল কর্মচারীকে ছুটিতে পাঠানো হয়েছে বিনা বেতনে। এদের মধ্যে অনেকেরই বিয়ে করার কথা ছিল নির্ধারিত সময়ে। কিন্তু মাসের শুরুতে বেতন না পাওয়ায় অনেকে বিয়ে করতে পারেনি। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি