যুক্তরাষ্ট্রে বিমানে মহিলা যাত্রীর দেহ স্পর্শ করায় আটক ১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: বিমানে বসে মহিলা সহযাত্রীর দেহ স্পর্শ করার অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।তিনি একজন নারীর বুকে হাত দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি বলছেন, নারীদের অঙ্গ স্পর্শ করা দোষের কিছু না, কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই একথা বলেছেন।
ব্রুস আলেকজান্ডার নামে ঐ ব্যক্তি রোববার বিমানে চড়ে হিউস্টন থেকে আলবাকার্কি যাচ্ছিলেন। আদালতের নথি থেকে জানা যাচ্ছে, এ সময় তিনি দু'বার সামনের সিটে বসা এক মহিলার স্তন স্পর্শ করেন। ঐ নারী, যার পচিয় গোপন রাখা হয়েছে, তিনি কর্তৃপক্ষকে বলেছেন, তিনি ভেবেছিলেন প্রথমবার হঠাৎ করেই স্পর্শ লেগে গেছে।কিন্তু দ্বিতীয়বার একই ঘটনা ঘটার সময় বিপত্তি বাধে।
আদালতের তথ্য অনুযায়ী, ফ্লাইট চলাকালীন সময় ঐ মহিলার ঝিমুনি এসে গিয়েছিল। তখন আলেকজান্ডার আবার তার দেহ স্পর্শ করেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন নারীদের বিক্ষোভ।
তখন ঐ নারী ঘুরে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করেন, কেন তিনি একাজ করছেন? এবং তাকে অবশ্যই এসব কাজ বন্ধ করতে হবে। এ নিয়ে হৈচৈ শুরু হলে বিমানের স্টুয়ার্ডরা ঐ নারীর সিট বদল করে দেন। বিমানটি আলবাকার্কিতে অবতরণের পর পুলিশ ব্রুস আলেকজান্ডারকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় তিনি পুলিশকে বলেন,"মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন মেয়েদের গোপন স্থানে হাত দিলে কোন দোষ নেই।" পুলিশ তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযানের সময় একটি অডিও টেপ প্রকাশিত হয় যেখানে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল যে সেলেব্রিটিরা চাইলে নারীদের অঙ্গ তাদের অনুমতি ছাড়াই খামচে ধরতে পারে। তার এই মন্তব্যের জন্য তার নিজের দলসহ সারা দেশজুড়ে প্রবল সমালোচনা হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি