৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরগুলোতে হঠাৎ বেড়েছে যাত্রী সংখ্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে বিমানবন্দরগুলোতে হঠাৎ বেড়েছে যাত্রী সংখ্যা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে গত বছর মার্চ মাস থেকে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর বিমানবন্দরগুলোতে যাত্রী সংখ্যা পেয়েছিল অনেকাংশে। বিমানবন্দরগুলোতে একদিনেই হঠাৎ করে যাত্রী সংখ্যা বেড়ে গেছে। যা গত বছরের রেকর্ড ভেঙেছে। গত শুক্রবার (১২ মার্চ) বিমানবন্দরগুলোতে সাড়ে ১৩ লাখেরও কিছু বেশি যাত্রী চেক ইন করেছে। গত বছরের ১৫ মার্চের পর এটিই এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ সংখ্যক বিমানযাত্রী। দেশটির বিমান খাত ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠলেও বছরের এ সময়ে যত সংখ্যক যাত্রী সাধারণত থাকে তার চেয়ে বর্তমান যাত্রীসংখ্যা অর্ধেকেরও কম। মহামারির পর গত ৩ জানুয়ারি যাত্রীসংখ্যা সর্বোচ্চ হয়েছিল-১৩ লাখ ৩০ হাজার। গত এক বছরের মধ্যে ১৪ এপ্রিল ছিল যাত্রীসংখ্যা সবচেয়ে কম-৮৭ হাজার ৫৩৪। করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪৩ হাজারের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৪ হাজারেরও বেশি। তবে ইতোমধ্যেই যুক্তরাষ্টে ১০ কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণের হারও নিম্নমুখী। আগামী ১ মে থেকে সকল প্রাপ্তবয়স্কদের জন্য ভ্যাকসিন উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি