যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ১.৯ ট্রিলিয়ন ডলারের 'করোনা তহবিল' বিল পাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : অবশেষে বহুল আলোচিত করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় যার পরিমাণ এক কোটি ৬১ লাখ ৬ হাজার কোটি ৭০ লাখ টাকার বেশি) ‘করোনা তহবিল’ বিলটি পাস হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি)সকালে করোনা রিলিফ এ বিলটি দেশটির নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হয়। এই বিলের ফলে কমপক্ষে ১০ লাখ বাংলাদেশি আমেরিকানসহ সাড়ে ৮ কোটি মার্কিন নাগরিক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পর্বতসম এই বিলে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন বাইডেন।
এই বিল পাসের ফলে বার্ষিক আয় ৭৫ হাজার ডলারের কম (স্বামী-স্ত্রীর দেড় লাখ ডলার) আয়ের মার্কিন নাগরিকরা মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাবেন। আর বেকাররা সপ্তাহে ৪০০ ডলার করে ফেডারেল ভাতা পাবেন আগস্ট পর্যন্ত। শনিবার মার্কিন নিম্নকক্ষে ২১৯-২১২ ভোটে পাস হওয়া এ বিলে রিপাবলিকানদের সাথে ডেমক্র্যাটিক পার্টির দুই কংগ্রেসম্যানও বিপক্ষে ভোট দিয়েছেন।
উল্লেখ্য, ফেডারেল ন্যূনতম মজুরি প্রতি ঘণ্টা ৭ দশমিক ২৫ ডলার নির্দ্ধারণ করা হয় ২০০৭ সালে। এরপর বাড়ানো হয়নি। এ অবস্থায় নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন স্টেটের ২৫টিরও অধিক সিটি ও স্টেট তার ন্যূনতম মজুরি ঘণ্টা বাড়িয়েছে।
প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলসি আশা করছেন যে, সময়ের দাবি অনুযায়ী সিনেটও বিলটি পাস করবে। সারা যুক্তরাষ্ট্রের ভয়ংকর একটি পরিস্থিতি বিরাজ করছে। অনেক মানুষ দু’বেলা খাবার পাচ্ছে না। শিশুর অধিকাংশই পুষ্টিকর খাদ্যের অভাবে দিনাতিপাত করছে। এটা যুক্তরাষ্ট্রের দৃশ্য হতে পারে না।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি