৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে আজ অন্য রকম ঈদ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে আজ অন্য রকম ঈদ!
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে আগামীকাল শুক্রবার উদযাপিত হবে অন্য রকম পবিত্র ঈদুল আজহা। সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে ঈদুল আজহা। মহামারী করোনাভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে প্রায় পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ সরকারি আদেশে এখনও ঘরবন্দি। একই আদেশের আওতায় লাখ লাখ প্রবাসী বাংলাদেশিরাও ঘরবন্দি। ফলে এবারের পবিত্র ঈদুল আজহা সবার কাছেই হয়েছে নিরানন্দের ঈদ। ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল আজহার জামাতের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি পরিচালিত বিভিন্ন মসজিদে ২/৩ দফা করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দিয়েছেন। প্রত্যেক জামাতে ৫০/৭০ জনের বেশি মুসল্লি নামাজ পড়তে পারবে না বলে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রে আগামীকাল শুক্রবার ঈদের নামাজ আদায়ের ইচ্ছে থাকলেও অনেকের তেমন আগ্রহ নেই জামাতে নামাজ পড়ার। কারন লোকসমাগমের মাঝে যেতে এখনও অনেকের মনে আতংক বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি'র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল আজহার জামাতের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি পরিচালিত বিভিন্ন মসজিদে ২ দফা করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দেন। প্রত্যেক জামাতে ৫০/৭০ জনের বেশি মুসল্লি নামাজ পড়তে পারবে না বলে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী ইসলামিক চিন্তাবিদরা ঘরেই ঈদের নামাজ আদায়ের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। তারা বলেছেন, ঘরে ঈদের নামাজ আদায় করতে কোন বাঁধা নেই। সবাইকে ঈদের নামাজ ঘরে আদায়ের পরামর্শ দিয়েছেন তাঁরা। ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল আজহার জামাতের ঘোষণা দিয়েছেন। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সর্বত্রই একই দিনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে প্রায় দু'দিনে ঈদের জামাত হতো। এবারের কোন ধরনের বিভ্রান্তি হচ্ছে না বলে জানিয়েছেন বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের কর্মকর্তারা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি