৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আরো একটি নতুন আইন পাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আরো একটি নতুন আইন পাশ
নোমান ইবনে সাবিত: আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আরো একটি নতুন আইন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়েছে আরো একটি বিল। এটি আইনে পরিণত হলে ‘অ্যাসল্ট ওয়েপন’ অর্থাৎ স্বয়ংক্রিয় রাইফেলের মতো অস্ত্রে আমজনতার হাতে সহজে আসবে না। সাম্প্রতি বন্দুকবাজের হামলায় রক্তাক্ত যুক্তরাষ্ট্র পুলিশ ও প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি, এরফলে কয়েক দিন আগে নতুন এ আইনটির প্রস্তাব করা হয়। আত্মরক্ষার খাতিরে নাগরিকদের বন্দুক রাখার অনুমতি দিয়েছে আমেরিকার সংবিধান। কিন্তু সেই অধিকারের অপব্যবহারই হচ্ছে। সহজে আগ্নেয়াস্ত্র হাতে চলে আসায় স্কুল-কলেজের সামান্য বিবাদে গুলি চলার ঘটনা মার্কিন মুলুকে নতুন কিছু নয়। এ পরিস্থিতিতে শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ পাশ হয় একটি বিল। ৪৩৫ সদস্যের হাউসে ২১৭টি ভোটে বিলটি পাশ হয়। পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে এই বিলটির বিপক্ষে ভোট দেন পাঁচজন ডেমোক্র্যাট সদস্য বলে খবর। এই বিলটি আইনে পরিণত হলে ‘অ্যাসল্ট ওয়েপন’ অর্থাৎ স্বয়ংক্রিয় রাইফেলের মতো অস্ত্রে আম জনতার হাতে সহজে আসবে না। তবে বিশ্লেষকদের মতে, রিপাবলিকান অধ্যুষিত কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে বিলটি পাশ হওয়ার সম্ভাবনা নেই। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি