যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে করোনা সংক্রমণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে ফের বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। গত মঙ্গলবার এক লাখ ছয় হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত হয়। আর, আগের দিন সোমবার এক লাখ ৮৪ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়। পরিস্থিতির এই অবনতির পেছনে ডেল্টা ভ্যারিয়্যান্ট এবং অনেকগুলো অঙ্গরাজ্যে টিকাদান কার্যক্রমের ধীরগতির কথা বলা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ৯৮ শতাংশের বেশি লোক বর্তমানে স্থানীয়ভাবে সংক্রমণের ‘উচ্চ’ অথবা ‘মাঝারি’ মাত্রার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা। এক মাস আগে যেখানে ১৯ শতাংশ মানুষ এমন ঝুঁকিতে ছিল।
স্থানীয়ভাবে সংক্রমণ ঝুঁকির মাত্রা নির্ণয়ে গত সাত দিনে প্রতি লাখে সংক্রমণের সংখ্যা এবং মোট নমুনা পরীক্ষার অনুপাতে সংক্রমণের সংখ্যা—এই দুটি বিষয় বিবেচনায় নিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
সংক্রমণের ‘উচ্চ ঝুঁকি’ ও ‘উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ’ এলাকাগুলোতে ঘরেও মাস্ক পরতে বলছে সিডিসি। টিকাদানে ধীরগতির অঞ্চলগুলোতে এ কার্যক্রমে জোর দেওয়ার কথাও বলা হয়েছে।
গত সোমবার দুই হাজার ৩৬১টি কাউন্টিকে ‘উচ্চ সংক্রমণ ঝুঁকি’র তালিকায় রেখেছে সিডিসি। অথচ গত মাসের শুরুর সপ্তাহে এই তালিকায় ৪৫৭টি কাউন্টির নাম ছিল। এর থেকেই বোঝা যাচ্ছে, গত পাঁচ সপ্তাহে দেশটির করোনা পরিস্থিতি কতটা অবনতির পথে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, গত মঙ্গলবার এক লাখ ছয় হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত হয়। আর, আগের দিন সোমবার এক লাখ ৮৪ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি