যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১০১৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪০ লাখ ছাড়াল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১ হাজার ১৪ জন। এতে শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৪ হাজার ২১১ জনে। এছাড়া বৃহস্পতিবার অন্তত ৬০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, গত মে মাসের পর যুক্তরাষ্ট্রে করোনায় এভাবে টানা এগারোশ’র বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি। ওই মাসে অনেক রাজ্য ও স্থানীয় সরকার বিধিনিষেধ শিথিল করে সৈকতগুলো উন্মুক্ত করে দেয়। খুলে যায় রেস্তোরাঁ ও ব্যাবসাকেন্দ্র। এরপর জুনে সংক্রমণ বৃদ্ধির পর জুলাইয়ে বাড়ছে করোনায় মৃত্যু।
গতদিন টেক্সাসে ১৭৪, ফ্লোরিডায় ১৭৩, ক্যালিফোর্নিয়ায় ১৫২ এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে ৮৯ জন মারা গেছেন। ফ্লোরিডায় এর আগে একদিনে এত মানুষ করোনায় মারা যায়নি। এছাড়া টেনেসি অঙ্গরাজ্যেও বৃহস্পতিবার ৩৭ জন মারা গেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি