৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ২১ অঙ্গরাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ২১ অঙ্গরাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ভাগ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেশ কয়েকটি অঙ্গরাজ্যে নতুন করে করোনা আক্রান্ত বাড়ছে। চলতি মাসে তৃতীয়বারের মতো সংক্রমণে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। ২১টি অঙ্গরাজ্যে মহামারী ঊর্ধ্বমুখী অবস্থায় আছে। বৃহস্পতিবার রেকর্ডসংখ্যক ৯১ হাজার মানুষ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ ব্যাপকভাবেই বেড়েছে। একই দিনে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই মহামারীতে। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে বলেই বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। মার্কিন নির্বাচনী লড়াইয়ের অন্যতম ক্ষেত্র উইসকনসিন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সমাবেশের কারণে মহামারী পরিস্থিতির অবনতির দিকে চলে যেতে পারে। গ্রিন বে’র হাসপাতালগুলো এমন হুশিয়ারিই দিয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এক তথ্যে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লাখে পৌঁছাতে আর বেশি বাকি নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী জো বাইডেন যখন ভোটের লড়াইয়ে মুখোমুখি, তখন সংক্রমণ সংখ্যাও যেন নতুন উদ্যম নিয়ে বাড়ছে। কয়েকটি হাসপাতাল এক যৌথ বিবৃতিতে জানায়, যে কোনো সময়ের চেয়ে এখন বড় ধরনের জমায়েত এড়িয়ে যাওয়া উচিত। বিশেষ করে উইসকনসিনের গ্রিন বে এলাকায়। যুক্তরাষ্ট্রের যেসব অঞ্চলে করোনার দ্রুত সংক্রমণ ঘটছে, তার মধ্যে এটি অন্যতম। শুক্রবারে বেশ কয়েকটি সমাবেশকে সামনে রেখে ট্রাম্প বলেন, অনেক বেশি নমুনা পরীক্ষার অর্থ হচ্ছে অনেক বেশি করোনা শনাক্ত। আমরা সবচেয়ে ভালো পরীক্ষা করছি। মৃত্যুর সংখ্যা কমছে। সম্প্রতি ট্রাম্পের সমাবেশে অংশগ্রহণকারীদের পরীক্ষা করার পাশাপাশি তাদের মাস্ক দেয়া হচ্ছে। কিন্তু এতে সামাজিক দূরত্ব নেই বললেই চলে। কিছু কিছু সমর্থক মাস্ক না পড়েই সমাবেশে যোগ দিচ্ছেন। বাইডেনও তার নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছেন। যদিও তাতে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে। লোকজনকে তাদের গাড়ির ভেতরে বসেই সমাবেশে অংশ নেয়ার সুযোগ দেয়া হচ্ছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি