৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৯ এপ্রিল থেকে প্রাপ্ত বয়স্ক সবাই টিকা নিতে পারবেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ১৯ এপ্রিল থেকে প্রাপ্ত বয়স্ক সবাই টিকা নিতে পারবেন
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে ১৮ বছরের বেশি বয়সী সকলেই আগামী ১৯ এপ্রিল থেকে টিকা নেওয়ার যোগ্য বিবেচিত হবেন বলে ঘোষনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রজুড়ে প্রাপ্ত বয়স্ক সকলেই আগামী দুপ্তাহ নাগাদ কভিড-১৯ এর টিকা নিতে পারবে। বিশ্বে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ডধারী যুক্তরাষ্ট্র বর্তমানে টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্বে নেতৃত্বস্থানে রয়েছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে মঙ্গলবার বাইডেন বলেন, ১৮ বছরের বেশি বয়সী সকলেই আগামী ১৯ এপ্রিল থেকে টিকা নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এর আগে এ সময়সীমা ছিল ১ মে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন আরও বলেন, আমাদের টিকাদান কর্মসূচি খুব জোরেশোরেই চলছে। ভ্যাকসিন পাওয়ার নিয়ম নীতি আমরা সহজ করছি। তিনি বলেন, আমরাই বিশ্বে প্রথম ১৫ কোটি লোককে টিকা দিতে পেরেছি। এছাড়া ৬ কোটি ২০ লাখ লোককে দুটি ডোজই দেওয়া হয়েছে। বাইডেনের ১৯ এপ্রিল সময়সীমার অর্থ যারা টিকা নিতে চান তাদের জন্য এর মধ্যে বয়স, স্বাস্থ্য ও অন্যান্য শর্তাদি তুলে নেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত ক্যালিফোর্নিয়া টিকা দেওয়ার এ অগ্রগতি বজায় থাকলে আগামী ১৫ জুন নাগাদ সবকিছু খুলে দেবে। রাজ্যের গভর্নর গেভিন নিউসম এ কথা জানান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই রাজ্যে এ পর্যন্ত ২ কোটি লোককে টিকা দেওয়া হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি