যুক্তরাষ্ট্রে ১৪ বছরের কিশোর অঙ্গরাজ্যের গভর্নর প্রার্থী!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যে স্কুলগামী ১৪ বছরের কিশোর রাজ্যের গভর্নর পদপ্রার্থী হয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইথান সনর্বন নামের ওই ছাত্র আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভারমন্ট অঙ্গরাজ্যে প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত অল্প বয়সেই এমন একটি পদে প্রতিদ্বন্দ্বিতাই অবাক করেছে সবাইকে।
এই বয়সে অধিকাংশ আমেরিকান ছাত্ররা স্কুলের হোমওয়ার্ক ফাঁকি দিয়ে বেসবল খেলায় মত্ত থাকে, মেয়েদের পিছনে পিছনে দৌড়ায় কিন্তু ইথান রাজ্যের গভর্নর গভর্নর হতে চায়। হ্যাঁ এমনটি ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যে।
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির সংবিধানে গভর্নর পদের পার্থীদের জন্য বয়স সীমার কোন উল্লেখ নেই। অর্থাৎ যে কোনো বয়সের কেউ এ পদে প্রার্থী হতে পারে। কেবল রাজ্যে কমপক্ষে চার বছর বসবাসের রেকর্ড থাকলেই হলো। কিশোর ইথান অদ্ভুদ এই আইনের সদ্বব্যবহার করছেন। জন্ম থেকেই পরিবারের সাথে সে ভারমন্টে বসবাস করছে সে। তাই প্রার্থী হতে চার বছেরে যে শর্ত রয়েছে তাতে কোন সমস্যা নেই তার। যেহেতু কোন বাঁধা নেই তাই জোরেশোরেই প্রচারণায় নেমেছে সে।
যুক্তরাষ্ট্রে ভারমন্ট ও কানসাস অঙ্গরাজ্যের গর্ভনর প্রার্থীদের ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই। এ কারণে নির্বাচনে অংশ নিতে পারছেন তিনি। প্রাথমিক নির্বাচনে চারজন ডেমোক্রেটিক প্রার্থীর বিরুদ্ধে লড়বেন সনবর্ন। সনবর্ন বলেন, নতুন প্রজন্মের নেতৃত্ব আমাদের অঙ্গরাজ্যের জন্য আরো ভালো কাজ করতে পারবে বলে মনে হয়েছে আমার।
তার নির্বাচনী প্রচারণায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবার সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষা গুরুত্ব পেয়েছে। সনবর্ন বলেন, নতুন প্রজন্মের নেতৃত্ব আমাদের অঙ্গরাজ্যের জন্য আরো ভালো কাজ করতে পারবে। তাড়াছা ২০১৮ সাল হচ্ছে এমন একটি বছর যেখানে সব স্তরের মানুষ, যে অংশের মানুষ সাধারণত রাজনীতিতে জড়ান না, তারাও এবার নির্বাচন করছেন এবং আমিও তাদেরই একজন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি