৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ১০ দিন আটকের পর ছাড়া পেলেন ইরানি সাংবাদিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে ১০ দিন আটকের পর ছাড়া পেলেন ইরানি সাংবাদিক
বাংলাপ্রেস বিদেশ দপ্তর: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক ও উপস্থাপক মারজিয়া হাশেমি মার্কিন কারাগারে ১০ দিন আটক থাকার মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নাগরিক হাশেমি বুধবার ওয়াশিংটনের কেন্দ্রীয় গ্রান্ড জুরির সামনে জবানবন্দি দেয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তিন ব্যক্তির সূত্রে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। ইরানের প্রেসটিভির সঞ্চালক ৫৯ বছর বয়সী হাশেমিকে গত ১৩ জানুয়ারি সেন্ট লুইস ল্যামবার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই আটক করে। পরে সেখান থেকে ওয়াশিংটনের কারাগারে হস্তান্তর করা হয় তাকে। মার্কিন কেন্দ্রীয় তদন্তের অপ্রকাশিত নথি দেখে ফেলায় তাকে আটক করা হয়েছিল বলে জানায় রয়টার্স। গত বছরের মে মাসে ইরানের সঙ্গে বহুপক্ষীয় পারমাণবিক চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে আসার ঘোষণা দেয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসটিভি জানায়, কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় মার্কিন কারাগার থেকে মারজিয়া হাশেমি মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসিতে পরিবারের সঙ্গে রয়েছেন। হাশেমি যুক্তরাষ্ট্রে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। পরে ইসলাম ধর্মগ্রহণ করে নিজের নামেও পরিবর্তন আনেন। এর পর এক ইরানিকে বিয়ে করে ইরানের নাগরিকত্ব গ্রহণ করেন। নিজের পরিবারকে দেখতে তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি