৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ১ বিলিয়ন ডলারের ‘পাওয়ার বল’ লটারির ড্র আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে ১ বিলিয়ন ডলারের ‘পাওয়ার বল’ লটারির ড্র আজ
নোমান সাবিত: আজ সোমবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অংকের পুরুস্কার ১ বিলিয়ন ডলারের ‘পাওয়ার বল’ লটারির ড্র অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন অঙ্গরাজ্যের গ্রোসারি ও গ্যাস ষ্টেশনের দোকানগুলো এ লটারির টিকেট কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মানুষ। স্থানীয় সময় সোমবার রাত ১১:৫৯ মিনিটে পাওয়ার বল লটারির ড্র সরাসরি দেখানো হবে বেশ কয়েকটি টিভি চ্যানেলে। প্রতি শনি, সোম ও বুধবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য জুড়ে একযোগে পাওয়ার বল লটারির ড্র অনুষ্ঠিত হয়ে থাকে। গত শনিবার পাওয়ার বল লটারির পুরুস্কারের পরিমান ছিল ৮২৫ মিলিয়ন। কিন্তু ঐ ড্র’তে প্রথম পুরুস্কারের জন্য পাঁচটি সংখ্যা এবং পাওয়ার বলের নম্বর কেউ মেলাতে পারেনি। ফলে সোমবারের দ্র'র জন্য এর পরিমান বেড়ে ১ বিলিয়নে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে পাওয়ার বলের ৩০ বছরের ইতিহাসে এটি দ্বিতীয় বড় অংকের পুরুস্কার বলে জানিয়েছেন লটারি কর্তৃপক্ষ। শনিবারের বিজয়ী সংখ্যা ছিল: ১৯, ৩১, ৪০, ৪৬, ৫৭ এবং পাওয়ারবল ২৩। মাল্টি-স্টেট লটারি অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে পাওয়ারবল নম্বর ছাড়াই সাতটি টিকিট পাঁচটি সংখ্যার সাথে মিলেছে। ছয়টি টিকিট ১ মিলিয়ন পুরস্কার জিতেছে, এবং ফ্লোরিডায় বিক্রি হওয়া একটি টিকেট পাওয়ার প্লে বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করে ২ মিলিয়ন জিতেছে। লটারি কর্তৃপক্ষ জানিয়েছে যদি কেউ সোমবারের জ্যাকপট জিতেন তবে এটি হবে পাওয়ারবলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জ্যাকপট। সবচেয়ে বড় পাওয়ারবল জ্যাকপট জিতেছে ২০১৬ সালের ১৩ জানুয়ারী। যার পরিমাণ ছিল ১ দশমিক ৫৮৬ বিলিয়ন। পাওয়ারবল লটারি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, 'পাওয়ারবল জ্যাকপট শেষবার ৩ আগস্টে আঘাত করা হয়েছিল, যখন পেনসিলভানিয়ায় একটি টিকিট পাঁচটি সাদা বল এবং লাল পাওয়ার বলের সাথে মিলেছিল যার পরিমাণ ছিল ২০৬ দশমিক ৯ মিলিয়ন। তারপর থেকে কোন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী ছাড়াই পরপর ৩৭টি ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাতে অনুষ্ঠিত হবে ১ বিলিয়ন ডলার মূল্যের পাওয়ারবল লটারির ৩৮তম ড্র। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি