৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে লন্ডন হয়ে দেশে ফিরলেন ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যুক্তরাষ্ট্র থেকে লন্ডন হয়ে দেশে ফিরলেন ফখরুল

বাংলাপ্রেস অনলাইন: জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে এই সফর নিয়ে দেশে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার মধ্যে রোববার বিকাল সাড়ে ৫টায় ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নামেন ফখরুল।

দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে নিয়ে গত বুধবার নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন বিএনপি মহাসচিব ফখরুল। সেখানে তার সঙ্গে যোগ দিয়েছিলেন লন্ডন থেকে আসা সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ূন কবীর। তারা বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেন। পরদিন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে।

বৈঠকে বিএনপি মহাসচিব দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলকে দমন-পীড়নের অভিযোগ এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা করেন। বিএনপি নেতারা জানান, যুক্তরাষ্ট্র থেকে শুক্রবারই লন্ডনে রওনা হন ফখরুল। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশে ফেরেন তিনি।

ফখরুলের এই সফরের সমালোচনা করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, ‘নালিশ’ জানানোর মধ্য দিয়ে নিজেদের দেউলিয়াত্ব প্রকাশের পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুন্ন করেছে বিএনপি। পাশাপাশি লবিস্ট ভাড়া করার অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দলের নেতারা।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি