৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে গমের তৃতীয় চালান মোংলায় পৌঁছেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:০২ পিএম
যুক্তরাষ্ট্র থেকে গমের তৃতীয় চালান মোংলায় পৌঁছেছে

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। এটি তৃতীয় চালান।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি (জিটুজি-৩) এর অধীনে এই গমের চালান মোংলা বন্দরে এসে পৌঁছাল।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। G to G- 01 এবং 02 চুক্তির আওতায় আমদানিকৃত সব গম দেশে পৌঁছেছে।

জিটুজির আওতায় প্রথম চালানে ২,৩৭,৮৪৫ মেট্রিক টন এবং দ্বিতীয় চালানে ২,৩০,০৩৯ মেট্রিক টনসহ মোট ৪,৬৭,৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।

দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিক টন।চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি