৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ এএম
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহু।  আজ রোববার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি রওনা দেবেন এবং পরদিন ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এক ইসরাইলি কর্মকর্তা বার্তাসংস্থা  এ তথ্য  জানিয়েছেন।

চলতি বছরে এটি হবে যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর পঞ্চম সাক্ষাৎ। সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার জন্য চাপ দিচ্ছে।

ডিসেম্বরের মাঝামাঝি মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, বড়দিনের ছুটির সময় নেতানিয়াহু সম্ভবত ফ্লোরিডায় তার সঙ্গে দেখা করতে আসবেন।

তিনি বলেছিলেন, ‘সে আমার সঙ্গে দেখা করতে চায়। আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঠিক করিনি, কিন্তু সে দেখা করতে চায়।’

ইসরাইলি দৈনিক ইদিয়োথ আহরোনোত বুধবার জানিয়েছে, এই বৈঠকে আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে ইরান ইস্যু, ইসরাইল-সিরিয়া নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজা চুক্তির পরবর্তী ধাপগুলো অন্তর্ভুক্ত।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি