৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্র অনুমোদন পেলো জনসন এন্ড জনসনের এক ডোজের টিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্র অনুমোদন পেলো জনসন এন্ড জনসনের এক ডোজের টিকা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র অনুমোদন পেলো জনসন এন্ড জনসনের এক ডোজের টিকা।একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল শুক্রবার একক ডোজের জনসন এন্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহে এই ভ্যাকসিনের ৩০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে। শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের পাশাপাশি ভোক্তা ও শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের গঠিত ২২ সদস্যের কমিটি দীর্ঘ ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেন। প্যানেলের সুপারিশগুলো বাধ্যতামূলক না হলেও তারা সেটা অনুসরণ করেছেন এবং তাদের ব্যাপক সমর্থনের আশা করা হয়েছিল। গত ডিসেম্বরে ফাইজার ও মডের্নার অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে তৃতীয় ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন (ইইউএ) পেল জনসন এন্ড জনসন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যদি এফডিএ নতুন ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়, জনসন এন্ড জনসন যাতে দ্রুত এটি উৎপাদন করতে পারে সে ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে।’ প্রশাসনিক কর্মকর্তারা চলতি সপ্তাহের শুরুর দিকে আশা প্রকাশ করে বলেছেন, অনুমোদনের অপেক্ষায় থাকা ভ্যাকসিনের অনুমোদন পেলে আগামী সপ্তাহে তিন থেকে চার মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ পাওয়া যাবে। বৈঠকের আগে এফডিএ তাদের রিপোর্টে বলেছে, নতুন ভ্যারিয়ান্টসহ গুরুতর কোভিড-১৯ প্রতিরোধে এই ভ্যাকসিন অধিকতর কার্যকর। ৪০ হাজার লোকের মধ্যে বৈশ্বিক ট্রায়ালে এই ভয়ংকর রোগের বিরুদ্ধে ভ্যাকসিনটি ৮৫.৪ শতাংশ কার্যকর, তবে রোগটির মডারেট ফর্মে কার্যকারিতা কমে ৬৬.১ শতাংশ দাঁড়ায়। দুই ডোজের ফাইজার ও মডের্নার কার্যকারিতা ৯৫ শতাংশ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি