৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সাময়িক বন্ধ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সাময়িক বন্ধ!
বাংলাপ্রেস ডেস্ক : মেক্সিকোর সঙ্গে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে মার্কিন কর্মকর্তারা। গত রোববার (২৫ নভেম্বর) মেক্সিকোর তাইজুয়ানা নগরী থেকে শত শত শরণার্থী মার্কিন সীমান্তে ভিড় করায় এ পদক্ষেপ নেয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব শরণার্থীর প্রতি নিন্দা করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ট্রাম্প মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার হুমকির মাত্র তিন দিন পর এ ঘটনা ঘটল। ক্যালিফোর্নিয়ার সানডিয়াগোর কর্মকর্তারা জানান, তারা সাময়িকভাবে সান ইসিদ্রো সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছেন। এটি দুদেশের মধ্যে ব্যস্ততম সীমান্ত রুট। এই রুট দিয়ে যানবাহন ও মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। নির্দেশটি কয়েকঘন্টা পর তুলে নেয়া হয়। মধ্য আমেরিকার বিভিন্ন দেশের কয়েক হাজার শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় তাইজুয়ানায় এসেছে। বিপি/এপি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি