৪ মে ২০২৬

যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: ‘হলুদ জ্যাকেটধারীদের’ বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে বড় রকমের সংঘর্ষের ফলে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া এবং জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদে চার সপ্তাহ আগে দেশটিতে এ বিক্ষোভ শুরু হয়।

আজকের (শনিবার) বিক্ষোভের সময় বহুসংখ্যক গাড়ি ভাংচুর করা হয়েছে এবং দোকানপাট লুট করা হয়েছে। বিক্ষোভ মোকাবেলায় পুলিশ ব্যাপকমাত্রায় টিয়ারগ্যাস ছোঁড়ে এবং তিনশ’র বেশি মানুষ আটক করে।

আজকের বিক্ষোভ মোকাবেলার জন্য সারা দেশে ৮৯ হাজার পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যে শুধু রাজধানী প্যারিসেই মোতায়েন করা হয় আট হাজার পুলিশ। বিক্ষোভকারীরা আগেই বিক্ষোভের ঘোষণা দিয়েছিল ফলে রাজধানী প্যারিসের যাদুঘর, ডিপার্টমেন্টাল স্টোর এবং মেট্রো বন্ধ করে রাখা হয়। ফলে প্যারিস এক রকমের ভুঁতুড়ে শহরে পরিণত হয়েছে।

শনিবারের বিক্ষোভ মোকাবেলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ ক্যাসনার ‘জিরো টলারেন্স’র কথা বলেছিলেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ক্ষমতায় আসার দেড় বছরের মধ্যে এই প্রথম এত বড় বিক্ষোভ মোকাবেলা করছেন। চলতি সপ্তাহের প্রথম দিকে তিনি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি