৫ মে ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা

বাংলাপ্রেস অনলাইন : বিশ্ব শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকারের মধ্যদিয়ে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র আশুরা পালন করা হচ্ছে। এই উপলক্ষে আজ সকালে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন তাজিয়া মিছিল বের করাসহ নানা কর্মসূচি পালন করে।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে তাজিয়া মিছিলে কারবালাকে স্মরণ করার মধ্য দিয়ে আজ পবিত্র আশুরার কর্মসূচি শুরু হয়।

কারবালার শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার স্মরণে আজ শুক্রবার সকালে হোসনি দালানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল বের করা হয়। এসব মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি লেকের কাছে গিয়ে শেষ হয়। রাজধানীতে আইন-শৃংখলা বাহিনী শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠানে সহায়তা করে।

দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক বিশেষ প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশ করে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও-টিভি চ্যানেলও এই দিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি