৮ মে ২০২৬

যত চাপই আসুক সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করা হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যত চাপই আসুক সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করা হবে

বাংলাপ্রেস ডেস্ক : যত চাপই আসুক সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, 'এ আইন আরও দেরিতে বাস্তবায়নের জন্য বিভিন্ন মহল থেকে চাপ এসেছিল। সেই চাপ বিবেচনা করেই এই ১৫-১৬ দিন বাড়তি সময় দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আর সময় দেওয়া যাবে না।'

সেতু মন্ত্রী আরও বলেছেন, আইনটি বাস্তবায়নে যেন বাড়াবাড়ি না করা হয় এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া আছে।

এছাড়াও পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে মন্ত্রী কোনো প্রকার ধর্মঘট, বন্ধ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি