৬ মে ২০২৬

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

মোফাজ্জেল হোসেন রাজু, যশোর থেকে : যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলাউদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।

শুক্রবার দুপুরে শহরের পূর্ববারান্দিপাড়া নদীর ধারে মালোপাড়া এলাকায় একটি মেহগনি বাগানে কাছে এ ঘটনা ঘটে। পরে নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বাবা শুকুর আলী জানান, পাঁচ বছর আগে আলাউদ্দিন বাড়ি থেকে বের হয়ে যায়। অসৎ সঙ্গে পড়ে নেশা করতো, ঠিকমত বাড়িতে আসতো না।  ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে।

শুক্রবার সকালে আলাউদ্দিনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসি। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানি না। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে যশোর শহরের পূর্ববারান্দিপাড়া নদীর ধারে মালোপাড়া এলাকায় একটি মেহগনি বাগানের ধারে কয়েক যুবক ধাওয়া করে আলাউদ্দিনের বুকের দুইপাশে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তবে এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। জড়িতদের চিহ্নিত করে আটকে কাজ শুরু করেছে পুলিশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি