৯ মে ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যৌথ বাহিনীর অভিযানে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪
বাংলাপ্রেস ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। গত ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারা দেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে ১৪৪টি। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে এখন পর্যন্ত মোট ১৪৪টি অস্ত্র উদ্ধার ও ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- রিভলবার ৮টি, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৭টি, পাইপগান ৫টি, শুটারগান ১৯টি, এলজি ১০টি, বন্দুক ২২টি, একে ৪৭ ১টি, গ্যাসগান ১টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি, এসবিবিএল ৩টি, এসএমজি ৩টি ও টিয়ার গ্যাস লঞ্চার ১টি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি