৮ মে ২০২৬

যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক: ম্যাগাজিন লেখক জিন ক্যারলকে যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার জরিমানা করেছে ম্যানহাটন ফেডারেল আদালত। বিচারকদের দলে ৬ জন পুরুষ ও ৩ জন নারী ছিলেন। তারা সবাই এই রায়ে একমত হয়েছেন। বিচারকগণ জানান, ডোনাল্ড ট্রাম্প ১৯৯৬ সালের বসন্তে একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে জিন ক্যারলকে যৌন নিপীড়ন করেন। ফেডারেল আদালতের ৯ সদস্যের বিচারকদের বোর্ড এই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ৫০ লাখ ডলার জরিমানা করেছেন। বিচারকরা জরিমানার এই টাকা ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেছেন। এদিকে, ডোনাল্ড ট্রাম্প এই রায়কে সম্পূর্ণ অসম্মান বলে অভিহিত করেছেন। তবে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেন, এ রায়ের বিরুদ্ধে ট্রাম্প আপিল করবেন। অবশ্য আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ক্ষতিপূরণের অর্থ দিতে হবে না। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি