৫ মে ২০২৬

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের জন্য লক্ষ্মীপুরে দোয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের জন্য লক্ষ্মীপুরে দোয়া
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর ও কমলনগরের বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজ শেষে লক্ষ্মীপুর শহরের এরশাদ ডিপটি জামে মসজিদ, সদর উপজেলার কাঞ্চনিবাজার জামে মসজিদ ও কমলনগর উপজেলার হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে তার জন্য দোয়া করা হয়। লক্ষ্মীপুর শহরের এরশাদ ডিপটি জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মেজবাহ উদ্দিন। কাঞ্চনিবাজার জামে মসজিদে খতিব মাওলানা আনোয়ার হোসাইন দোয়া ও মোনাজাত করেন। অপরদিকে কমলনগরে হাজিরহাট জামে মসজিদে দোয়া ও মোনাজাত করেন জুমার নামাজের খতিব মাওলানা গিয়াস উদ্দিন। এ সময় মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া-মোনাজাতে শত শত মুসল্লি অংশ নেন। প্রসঙ্গত, গত বছরের ১৩ জুলাই দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তযোদ্ধা নুরুল ইসলাম সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি