৪ মে ২০২৬

যখনই পারি, সত্য বলি: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যখনই পারি, সত্য বলি: ট্রাম্প

বাংলাপ্রেস অনলাইন : গণমাধ্যম তাকে যেভাবেই চিত্রায়িত করুক না কেন, যখনই পারেন তখনই সত্য বলার চেষ্টা করেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেছেন। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি চেষ্টা করি। সবসময় সত্য বলতে চাই আমি; যখনই পারি সত্য বলি।

জনাথন ক্লার্ককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মাঝে মাঝে কোনও কোনও ঘটনায় কখনও কখনও সামান্য পরিবর্তন হলেও, তিনি সবসময়ই সত্যবাদীই থাকতে চেষ্টা করেন। ভিড়ের বিষয়ে আন্দাজের ক্ষেত্রে নিজেকে ‘খুবই ভাল’ বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও অভিষেক অনুষ্ঠানের জনসমাগম নিয়ে তার ও গণমাধ্যমের ভাষ্যে পার্থক্য ছিল।

ট্রাম্পের বলা মিথ্যা ও সত্য বিকৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা আছে। গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প কতগুলি মিথ্যা বলেছেন তার ধারাবাহিক টালি আছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও পলিটিফ্যাক্ট। অলাভজনক পয়েন্টার ইন্সটিটিউটের মালিকানাধিন পলিটিফ্যাক্টের কাছে এখন ১১ পৃষ্ঠা দীর্ঘ ট্রাম্পের মিথ্যা বিবৃতি আছে বলেও জানিয়েছে বিবিসি।

ট্রাম্পের বক্তব্য নিয়ে অসন্তোষ আছে রিপাবলিকানদের মধ্যেও। নির্বাহী আদেশে সংবিধান পরিবর্তন করতে পারেন, সম্প্রতি ট্রাম্পের এমন বক্তব্যে পল রায়ানের মতো শীর্ষ রিপাবলিকানও নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

এর আগে বুধবার ফ্লোরিডার এক নির্বাচনী প্রচার সমাবেশেও গণমাধ্যমের বিরুদ্ধে সমালোচনার তীর ছুঁড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রতি তিনজনের মধ্যে একজন গণমাধ্যমকে ‘জনগণের শত্রু’ হিসেবে দেখে বলেও মন্তব্য করেছেন তিনি। গণমাধ্যম ও বিরোধীদের প্রতি ট্রাম্পের নানান বক্তব্য যুক্তরাষ্ট্রজুড়ে ঘৃণা-বিদ্বেষ ও সহিংসতা উসকে দিচ্ছে বলে সমালোচকরা বলে এলেও হোয়াইট হাউস তা অস্বীকার করেছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি