যিশু খ্রিস্টের পর বিখ্যাত ব্যক্তি ট্রাম্প!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যিশু খ্রিস্টের পর নিজেকে বিখ্যাত ব্যক্তি হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমার চেয়ে বিখ্যাত শুধুমাত্র একজন রয়েছেন, তিনি হলেন যিশু খ্রিস্ট।’ গত বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনার গ্রিনভিলে এক নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন ট্রাম্প।
নির্বাচনী সমাবেশে এক ব্যাক্তি ট্রাম্পকে বলেন, এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি আপনি। তবে ট্রাম্প ওই ব্যক্তির দাবি মানতে রাজি হননি। তখন ওই ব্যক্তি ট্রাম্পের কাছে জানতে চান, ‘তাহলে আপনার থেকে কে বেশি বিখ্যাত’? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যিশু খ্রিস্ট। আমি তার কাছাকাছিও নেই।
ট্রাম্পের এই মন্তব্যের কয়েকদিন আগে এক ভিডিওতে জনসভার মঞ্চে ট্রাম্পকে নাচতে দেখা গেছে। ভিডিওটি ফ্লোরিডায় এক সমাবেশের। সেখানে উপস্থিত অনেকেই প্রেসিডেন্টের নাচ ক্যামেরাবন্দি করেন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি