যেসব নিয়ম মেনে চললে শরীর রাখতে পারেন সুস্থ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মাথা ব্যথা, পেটের ব্যথা, হাঁচি-কাশি কিংবা গ্যাস্ট্রিক—এই সব সাধারণ সমস্যা অনেকেরই প্রায় সারা বছর লেগে থাকে। বেশিরভাগ সময় ওষুধেই তা সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। তবে নিয়মে সামান্য ভুল হলেই আবার অসুস্থতা ফিরে আসে। বারবার এই সমস্যার মোকাবেলা করা বেশ কষ্টকর।তাই ওষুধের ওপর পুরোপুরি নির্ভর না করে প্রতিদিনের রুটিনে কিছু স্বাস্থ্যকর অভ্যাস যোগ করলেই অনেক রোগবালাই দূরে রাখা সম্ভব। শুধু সময়মতো খাওয়াদাওয়া বা পর্যাপ্ত ঘুমই নয়, আরো কিছু উপায় আছে যা শরীরকে দীর্ঘদিন রাখবে সতেজ ও সুস্থ। চলুন, জেনে নিই।
নিয়মিত হাঁটা
চিকিৎসকরা বারবার বলেন, সুস্থ থাকার অন্যতম সহজ উপায় হল হাঁটা।নিয়মিত হাঁটলে রক্তসঞ্চালন ভালো হয়, হজমের গণ্ডগোল কমে, ওজন নিয়ন্ত্রণে থাকে। ভারী খাওয়ার পর কিছুটা হাঁটাহাঁটি হজমে সাহায্য করে এবং শরীরে ব্যায়ামের কাজ করে। প্রতিদিন অন্তত ১৫ মিনিট হাঁটার অভ্যাস করলে উপকার পাবেনই।
শ্বাসের ব্যায়াম
প্রতিদিন কয়েক মিনিট শ্বাসের ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি