৪ মে ২০২৬

যেসব খাবারে বাড়ে কোলন ক্যানসারের ঝুঁকি, জানাল গবেষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম
যেসব খাবারে বাড়ে কোলন ক্যানসারের ঝুঁকি, জানাল গবেষণা

বাংলাপ্রেস ডেস্ক:   কোলন ক্যানসার—চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় যাকে কোলোরেক্টাল ক্যানসার বলা হয়—বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কারণে এই রোগের ঝুঁকি দিন দিন বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

বৈশ্বিক পরিসংখ্যান বলছে, কোলোরেক্টাল ক্যানসার বিশ্বে তৃতীয় সর্বাধিক দেখা ক্যানসার। মোট ক্যানসার রোগীর প্রায় ১০ শতাংশই এই রোগে আক্রান্ত। একই সঙ্গে ক্যানসারজনিত মৃত্যুর কারণ হিসেবে এটি বিশ্বব্যাপী দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, একজন পুরুষের জীবদ্দশায় প্রতি ২৪ জনে একজন এবং একজন নারীর ক্ষেত্রে প্রতি ২৬ জনে একজনের কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি কোন খাবারগুলো এড়িয়ে চলা জরুরি—সে বিষয়ে সচেতন হওয়ার ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারেই বড় ঝুঁকি

গত ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ইউসিএলএতে প্রশিক্ষণপ্রাপ্ত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. ওয়েন্ডি লে-ব্রেট একটি পোস্টে কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ায় এমন কিছু খাবার সম্পর্কে সতর্ক করেন। তিনি ২০২৫ সালে হার্ভার্ড গবেষকদের পরিচালিত এবং আন্তর্জাতিক জার্নাল JAMA Oncology-তে প্রকাশিত একটি গবেষণার তথ্য তুলে ধরেন।

ডা. ওয়েন্ডি জানান, গবেষণায় দেখা গেছে—অতিরিক্ত মাত্রায় আল্ট্রা-প্রসেসড খাবার গ্রহণ করলে অন্ত্রে পলিপ তৈরির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এসব পলিপ পরবর্তী সময়ে কোলন ক্যানসারে রূপ নিতে পারে। তাই যতটা সম্ভব এসব খাবার খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ার পরামর্শ দেন তিনি।

যেসব খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে গবেষণা

হার্ভার্ডের ওই গবেষণায় কোলন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে এমন কিছু খাবারের তালিকা তুলে ধরা হয়েছে। সেগুলো হলো—

  • প্যাকেটজাত বিস্কুট
  • ক্যান্ডি ও চকলেট বার
  • অতিরিক্ত চিনিযুক্ত সিরিয়াল
  • আইসক্রিম
  • চিপস ও পাফড স্ন্যাকস
  • ইনস্ট্যান্ট রামেন
  • প্যাকেটজাত সাদা পাউরুটি
  • ফ্রোজেন ওয়াফল বা প্যানকেক
  • চিকেন নাগেটস
  • হটডগ
  • সংরক্ষণকারী উপাদানযুক্ত ডেলি মিট
  • ফ্রোজেন রেডি মিল
  • সোডা ও এনার্জি ড্রিংক
  • প্রোটিন বার ও গ্রানোলা বার
  • প্রসেসড চিজ স্লাইস

গবেষণায় যা উঠে এসেছে

গবেষণায় বিশেষভাবে দেখা গেছে, ৫০ বছরের কম বয়সী নারীদের মধ্যে যারা নিয়মিত বেশি পরিমাণে আল্ট্রা-প্রসেসড খাবার খান, তাদের অন্ত্রে পলিপ হওয়ার ঝুঁকি প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত বেশি। এই পলিপগুলোই ভবিষ্যতে কোলোরেক্টাল ক্যানসারে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করে।

এই গবেষণাটি পরিচালনা করেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক অ্যান্ড্রু টি. চ্যান এবং তার সহকর্মীরা। গবেষণার ফলাফল চিকিৎসাবিষয়ক স্বীকৃত আন্তর্জাতিক জার্নাল JAMA Oncology-তে প্রকাশিত হয়েছে।

সচেতন খাদ্যাভ্যাসই সুরক্ষার মূল চাবিকাঠি

বিশেষজ্ঞদের মতে, কোলন ক্যানসার প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য। এর পাশাপাশি খাদ্যতালিকা থেকে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কমিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাজা শাকসবজি, ফলমূল, আঁশসমৃদ্ধ খাবার এবং ঘরে তৈরি খাবারে অভ্যস্ত হওয়াই দীর্ঘমেয়াদে সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায় হতে পারে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি