৫ মে ২০২৬

যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না
বাংলাপ্রেস ডেস্ক: নতুন নিয়ম চালু করছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। আগামী ১ নভেম্বর থেকে তা কার্যকর হবে। এতে অনেক মোবাইল ফোনে এটি কাজ করবে না। সেই তালিকায় রয়েছে পুরনো অ্যান্ড্রয়েড, আইওএস ফোনও। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা এর আগের অপারেটিং সিস্টেমের ফোন এবং আইওএস ৯ বা তার আগের অপারেটিং সিস্টেমের ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। খোদ এসব ফোন প্রস্ততকারী প্রতিষ্ঠানগুলোই এ তথ্য জানিয়েছে। ফলে অনেক ব্যবহারকারীকে নতুন ফোন কিনতে হতে পারে। যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না # স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট ও এস ২। # এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এল থ্রি টু ডুয়াল, এফ সেভেন টু ও এফ ফাইভ টু। # হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু। # অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এস প্লাস। # সনি এক্সপিরিয়া, জেডটিই ও অ্যালকাটেল। সাম্প্রতিক সময়ে হোয়্যাটসঅ্যাপে নানা জটিলতা দেখা দিচ্ছে। তা এড়াতে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এতে ব্যবহারকারীর সংখ্যা কমছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি