যে কারনে শ্রীলংকায় নিষিদ্ধ হচ্ছে বোরখা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্কঃ শ্রীলঙ্কার মন্ত্রিসভা জনপরিসরে মুখ ঢেকে রাখা বোরখা পরায় নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ।
মঙ্গলবার সাপ্তাহিক সভায় জননিরাপত্তা-বিষয়ক মন্ত্রী সারাথ ভিরাসেকারার উত্থাপিত এই প্রস্তাবের অনুমোদন দেয় কেবিনেট। নিজের ফেসবুক পেজে এই তথ্য জানান ভিরাসেকারা।
প্রস্তাবটি এখন অ্যাটর্নি জেনারেলের বিভাগে পাঠানো হবে এবং আইন হিসেবে পাস হতে সংসদে অনুমোদিত হতে হবে। সংসদে আইনটি সহজেই পাস হবে বলে মনে করা হচ্ছে, কারণ সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনের দখল রয়েছে সরকারের।
মুসলিম নারীদের ধর্মীয় পোশাক বোরকাকে ভিরাসেকেরা ‘ধর্মীয় চরমপন্থার পরিচায়ক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার ফলে জাতীয় নিরাপত্তা উন্নত হবে।
২০১৯ সালে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলায় ২৬০ জন নিহত হওয়ার পর বোরখা সাময়িকভাবে নিষিদ্ধ করে দিয়েছিল সরকার।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি