৮ মে ২০২৬

যে দেশের সংস্কৃতি যত উন্নত, সে দেশ তত উন্নত : রেলমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যে দেশের সংস্কৃতি যত উন্নত, সে দেশ তত উন্নত : রেলমন্ত্রী

শেখ ফরিদ, দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা : রেল পথ মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ নুরল ইসলাম, সুজন বলেছেন, সংস্কৃতি একটি দেশের পরিচিতি। যে দেশের সংস্কৃতি যত উন্নত, সে দেশ তত উন্নত। খেলাধুলা মন ও শরীর ভাল রাখে, মাদক থেকে দুরে থাকার মাধ্যমও খেলাধুলা। প্রত্যেক শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। বর্তমান সরকার দেশের সব ধরনের উন্নয়নের পাশপাশি খেলাধুলার প্রতি বেশি মনোযোগ দিয়েছেন।

মন্ত্রী শনিবার বিকেলে দেবীগঞ্জের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দেবীগঞ্জ উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রত্যয় হাসান সভায় সভাপতিত্ব করেন। পঞ্চগড় জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আ.স.ম. নুরজ্জামান , হাসনাৎ জামান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। উদ্ধোধনী খেলায় উপজেলার ৮নং দন্ডপাল ও ৭নং টেপ্রীগঞ্জ ইউনিয়ন অংশ নেন।

এর আগে মন্ত্রী উপজেলার বালাপাড়া, হাজির হাট ও ওকরাবাড়ী এলাকায় নির্মানাধীন ৩টি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্ধোধন করেন। স্বাস্থ্য বিভাগের প্রকৌশলী বিভাগ ৭৫ লাক্ষ টাকা ব্যয়ে ৩ টি ক্লিনিকের নির্মাণ কাজ বাস্তবায়ন করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি