যান্ত্রিক ক্রটিতে সৈয়দপুর-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর-ঢাকা রুটে চলাচলকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০৪৯৪) যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিমানের যাত্রীরা।
মঙ্গলবার (২৫ জুন) সকালে ফ্লাইটটি বাতিল হয়। ঢাকা থেকে যাত্রী নিয়ে বাংলাদেশ বিমান বিজি ০৪৯৪ ফ্লাইটটি সকালে সৈয়দপুরে বিমানবন্দরে পৌঁছায়। এরপর ৮টা ৫০ মিনিটে যাত্রী নিয়ে ঢাকা ফেরার কথা ছিল ওই ফ্লাইটটির।
কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহম্মেদ এর সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে টেকনিশিয়ান আসার পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিকেলের মধ্যে উড্ডয়নের সম্ভাবনা রয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি