৪ মে ২০২৬

যানবাহনের ফিটনেস যাচাইকরণে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যানবাহনের ফিটনেস যাচাইকরণে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

বাংলাপ্রেস অনলাইন: দেশে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন সড়কে চলাচলকারী গণপরিবহনের অভ্যন্তরীণ ও বাইরের ফিটনেস জরিপের জন্য বিশেষজ্ঞদের নিয়ে কমপক্ষে ১৫ সদস্যের একটি স্বাধীন ও নিরপেক্ষ জাতীয় অনুসন্ধান কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তিন মাসের মধ্যে ওই কমিটির কাছে ফিটনেসহীন পরিবহনের তালিকা চেয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্রসচিব, বিআরটিএ-এর চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শকসহ ছয় বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ গত ২৬ জুলাই রাজধানীতে চলমান সড়ক দুর্ঘটনার তথ্য তুলে ধরে যানবাহনের ফিটনেস জরিপের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিটটি করেন। আদালতে আবেদনকারী তানভীর আহমেদ নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রাণী শর্মা ও পূরবী সাহা। আদালতের রুলে এসব মোটরযান তদারকি এবং এর ফিটনেস নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আনফিট যানবাহন রাস্তায় চলাচল থেকে বিরত রাখতে বা বন্ধ করতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী তানভীর আহমেদ জানান, বিশেষজ্ঞদের নিয়ে অন্তত ১৫ সদস্য বিশিষ্ট স্বাধীন ও নিরপেক্ষ ওই অনুসন্ধান কমিটি দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী গণপরিবহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপ করবে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি